৪ বছরে ৪০০+ নরমাল ডেলিভারির অভিজ্ঞতা।
বর্তমানে কর্মস্থল
সুলতান জেনারেল হাসপাতাল
সেবার এলাকা
টঙ্গী থেকে কালিয়াকৈর। সমগ্র গাজিপুর ও প্বার্শবর্তী এলাকা।
যোগাযোগের নাম্বার
বিশেষ নোটিশ: সকল তথ্য কমিউনিটির সদস্যরা দিয়েছেন, অর্ধেকদ্বীন সরাসরি যাচাই করেনি। তাই সেবা নেওয়ার আগে অবশ্যই সকল বিষয় নিশ্চিত হয়ে নিন।
২৯ দিন আগে
আমার পুরো পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই আপুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আপু নিজের কাজকে শুধু দায়িত্বে সীমাবদ্ধ রাখেন না। আন্তরিকতা, সুন্দর ব্যবহার, সাহায্য, কঠিন মুহূর্তে নিজের হাত বাড়িয়ে দেওয়া সহ, ডেলিভারির পরও যেভাবে উনি বাচ্চা ও মায়ের পাশে থাকেন তা ভাষায় বর্ণনা করলে বা কৃতজ্ঞতা প্রকাশ করলেও কম হবে। মায়ের ছটফটানি মুহূর্তে ডাক্তারের হাসি মাখা মুখ, সান্ত্বনা দেওয়া বাক্য, ভরসার কথা মনের মধ্যে শান্তি এনে দেয়। আপুর মধ্যে এগুলো সব আছে বরং এর থেকেও অনেক বেশি আছে। আপুর কাজও অনেক সুন্দর নিখুঁত অভিজ্ঞতার পরিচয় দেয়। নিজের জীবনের থেকে আমাদের মতো মায়েদের জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আল্লাহ আপুকে উত্তম প্রতিদান দিন। আল্লাহুম্মা আমিন।
১ মাস আগে
মাশাআল্লাহ। মেডামের কাজ জাস্ট ম্যাজিকের মতো। ভালো ব্যাবহারই উনার আইডেন্টিটি। পেসেন্টের মনে সাহায্য যোগানো থেকে শুরু করে যত্নের সাথে কাজ সম্পন্ন করা এবং আল্লাহর উপর ভরসা করা সবকিছুতেই মেডাম অতুলনীয়। আমার বাসা টঙ্গী, চেরাগআলী। উনি খুব অল্প সময়ে কাজ সুসম্পন্ন করেছেন। এক ফুটফুটে মেয়ের জন্ম উনার হাতে। ৩১ জুলাই, বাদ জুমআ। মা ও মেয়ে উভয়ই সুস্থ আছে। আল্লাহ তায়ালা উনার হাতের যশ আরো বৃদ্ধি করে দিন। ধন্যবাদ, অর্ধেক দ্বীন ডট কম।
১ মাস আগে
অনেক অভিজ্ঞ একজন মিডওয়াইফ। খুব ভালো ব্যবহার।
১ মাস আগে
চম্পা আপু আপনার উপর আমি ও আমার হাজব্যান্ড সারাজীবন কৃতজ্ঞ থাকবো। অর্ধেক দ্বীনের মাধ্যমে আপনাকে খুজে পেয়েছিলাম, একদম কোন কিছু না ভেবেই আল্লাহর উপর পুর্ন ভরসা রেখে আপুর মাধ্যমে নর্মাল ডেলিভারি করানোর সিদ্ধান্ত নেই। আল্লাহ আমাদের নিরাশ করেননি, আপুর হাতেই আমাদের প্রথম সন্তান গতকাল সকালে দুনিয়ায় এসেছে আলহামদুলিল্লাহ। শুধু ডেলিভারির আগের সাপোর্ট ই না, আপু আজ ও বেশ কয়েকবার আমার ও বাবুর খোজ নিয়েছেন। আপনার জন্য অনেক ভালোবাসা আপু। আমার পরিবারকে আপনার দোয়ায় রাখবেন। আপনার জন্য অনেক দোয়া রইলো।
১ মাস আগে
আমি আগে কখনো আপুর সাথে পরিচিত ছিলাম না,হঠাৎ একদিন ফেসবুকে অর্ধেক দ্বীন ওয়েবসাইটে উনার পরিচয় জানলাম। আমার ওয়াইফের ডেট তার ২/ ৩ দিন পর ছিলো। খুবই চিন্তিত ছিলাম কারণ এর মধ্যে একবার ক্লিনিকে নিয়ে ঘুরে আসছি। সিজার করার চিন্তা করে ফেলছিলাম। আপু রোগীর কাগজপত্র দেখে বললেন আপনাদের বাচ্চা নরমালেই হবে ইনশাআল্লাহ। উনার দেওয়া সাহসে অপেক্ষা করতে থাকলাম আর আল্লাহর কাছে দুয়া করতে থাকলাম। আলহামদুলিল্লাহ ছেলে সন্তান হয়েছে, নরমালে। আর সবচেয়ে ভালো লাগছে উনার অনুপম ব্যবহারে। আল্লাহ তায়ালা আপুর জীবন টা সুখময় করুন। উভয় জাহানে কামিয়াব করুন।আমীন
১ মাস আগে
আমার প্রথম প্রেগনেন্সি তাই চাচ্ছিলাম নরমাল ডেলিভারি যেন আল্লাহতালা কবুল করেন। কিন্তু গাজীপুরে এমন কোন হসপিটাল নাই যেখানে নরমাল ডেলিভারি দায়িত্ব নিয়ে গুরুত্বের সাথে করা হয় তাই অনেকটাই ভয়ে ছিলাম। হঠাৎ করে অর্ধেক দ্বীনের মাধ্যমে সাদিয়া আপুর সাথে যোগাযোগ হয়।আপুর ব্যবহার আর কাজের দক্ষতা খুবই ভালো। আমার ডেলিভারির সময় যেই অবস্থা ছিল আমি সিউর গাজীপুরে যে কোন হসপিটালে গেলে আমাকে সি সেকশন করানো হতো, কিন্তু আপুর চেষ্টা এবং আল্লাহর রহমতে নরমাল ডেলিভারির মাধ্যমে ৯ জুলাই আল্লাহ আমাকে মা হওয়ার তৌফিক দেন। আপুকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আপুর জন্য অনেক দোয়া আর ভালোবাসা সেই সাথে অনেক কৃতজ্ঞতা আপুর প্রতি।
১ মাস আগে
আলহামদুলিল্লাহ সাদিয়া আপুর জন্য আজকে আমার নরমাল ডেলিভারি হয়েছে,,, প্রথমে তো খুব ঘাবড়ে গিয়েছিলাম কিন্তু আপা আমার পাশে থেকে আমাকে সাহস দিছে এবং সে সাথে থেকে তোমার নরমাল ডেলিভারি করার জন্য সহযোগিতা করছে সে নিজের হাতে কাজটা করছে ধন্যবাদ আপু
১ মাস আগে
আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো করে আমার বাচ্চা হইছে,,,, প্রথমে আমি যখন আলতা করতে গেছি তখন আমাকে ডাক্তাররা বলছে যে সিজার করতে হবে তখন আমি এই আপু সাদিয়া আপুর পরামর্শের এবং সাদিয়া আপু সাথে থেকে আলহামদুলিল্লাহ নরমাল ডেলিভারি করেছে আপুর হাতের কাজ আপুর দক্ষতা আল্লাহ যেন আরো বৃদ্ধি করে দেয় আল্লাহর রহমতে আপুর হাতের কাজ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে ইনশাআল্লাহ
২ মাস আগে
আপুর ব্যাবহার এবং কাজের দক্ষতা খুবিই ভাল।অনেক হেল্পফুল।নিজের জিবনের মায়া ছেড়ে দিয়ে রাত ১ টা বাজে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমার বাড়িতে এসে আমার স্ত্রীর নরমাল ডেলিভারি সম্পুর্ন করেছেন। আপুকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।দোয়া রইল সারাজীবন যাতে এই মহত কাজটি আপনি করে যেতে পারেন।
২ মাস আগে
আলহামদুলিল্লাহ।আপু অত্যান্ত আন্তরিক।আমার স্ত্রীর খবর তাকে দেওয়া মাত্রই রাত ২ টা বাজে প্রায় ৮ কিলো দূর থেকে তার নিজের জীবনের চিন্তা না করে আমার বাসায় এসে সুন্দরভাবে আমার স্ত্রীর নরমাল ডেলিভারি সসম্পুর্ন করে গেছেন।আপর ব্যাবহার এবং আন্তরিকতায় কোনো কমতি ছিল না। ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা আপু।দোয়া করি এভাবেই প্রসূত মায়ের সেবা করে যান।