MBBS, MS (Gynae & Obs), BCS (Health)
স্ত্রীরোগ, প্রসূতি বিশেষজ্ঞ ও ল্যাপেরোস্কোপিক ও হিস্টোরোস্কপিক সার্জন।
BMDC: A-49315যাচাই৭ বছরে ৩০০+ নরমাল ডেলিভারির অভিজ্ঞতা।
বর্তমানে কর্মস্থল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার
চেম্বারের ঠিকানা
ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক), রাজশাহী
রোগী দেখার সময়
শনি থেকে বৃহস্পতিবার: বিকাল ৫টা - রাত ৮টা
সিরিয়াল এর যোগাযোগ নাম্বার
বিশেষ নোটিশ: সকল তথ্য কমিউনিটির সদস্যরা দিয়েছেন, অর্ধেকদ্বীন সরাসরি যাচাই করেনি। তাই সেবা নেওয়ার আগে অবশ্যই সকল বিষয় নিশ্চিত হয়ে নিন।
১ মাস আগে
গত ২৪/০৩/২৬ নরমাল ডেলিভারিতে কণ্যা সন্তানের মা হয়েছি আলহামদুলিল্লাহ। কনসিভ করার পর থেকে খুব করে চাইতাম একটা ভালো গাইনি যিনি পর্দা কে গুরুত্ব দিবেন, আমার সমস্যা গুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার যখন ৬ মাস রানিং তখন কেয়া ম্যামের সন্ধান পাই। তখন থেকে ম্যামের আন্ডারে নিয়মিত চেকআপ প্লাস ডেলিভারি করিয়েছি। আল্লাহ র কাছে লাখ কোটি শুকরিয়া এ রকম ভালো একজন ডক্টরের সন্ধান পেয়েছি সাথে নরমাল ডেলিভারি। ম্যামের জন্য সব সময় দোয়া, আল্লাহ উনাকে দীর্ঘায়ু দান করুন।
১ মাস আগে
আমিও উনার সম্পর্কে উনার রুগীদের কাছে শুনেছি,ম্যান অনেক ভালো আর পর্দাশীল,নরমালের পর সিজার (vbac) করান।আমি মাত্রই উনার সন্ধান পেয়েছি,কিন্তু দূরে হওয়ায় অনলাইনে চেকআপ শুরু করবো উনার কাছে ইংশাআল্লাহ ।
১ মাস আগে
উনার নাম শুনে প্রথমে সবাই ভেবেছিলাম উনি খ্রিস্টান, অথচ সামনাসামনি দেখে আমরা সবাই অবাক হয়ে যাই, কারণ উনি নিজে দ্বীনের পথে চলার চেষ্টা করেন, পর্দা মেইনটেইন করেন এবং অন্যদেরও মেইনটেইন করতে সাহায্য করেন। বিয়ের পর নতুন সংসার এবং প্রথম প্রেগনেন্সি- সবমিলিয়ে খুব ভয় কাজ করতো, লেবার রুমে পর্দা করা নিয়ে দুশ্চিন্তা হতো, নরমাল ডেলিভারি নিয়ে ভয় কাজ করতো। উনাকে দেখে ,উনার সাথে কথা বলার পর আমার সব ভয় দূর হয়ে যেত এবং আমি পুরো প্রেগনেন্সি জুড়ে অনেক সাপোর্ট আর সাহস পেয়েছি উনার থেকে। আমার ওই রকম নাজুক একটা সময়ে আল্লাহ্ উনাকে আমার জীবনে বিশাল নেয়ামত হিসেবে পাঠিয়েছেন। আমি আমার বাবার বাড়ির আত্মীয়, শ্বশুরবাড়ির আত্মীয় সবার কাছেই গাইন্যাক হিসেবে ড. কেয়া কে সাজেস্ট করি। তারাও উনার সাথে কনসাল্ট করার পর আমাকে পজিটিভ রিভিউ দেয়। ড. কেয়া এর জন্য আমার অনেক অনেক দুআ এবং শুভকামনা। উনি যত বড় পর্যায়ে যাক আল্লাহ্ যেন উনাকে এই নিষ্ঠা, দ্বীনদারিতা, মেহনতের চাদরে আচ্ছাদিত রাখেন।
১ মাস আগে
সেরা উনার কাছে আমার আহলিয়ার ডেলিভারি করিয়েছিলাম সর্বোচ্চ পর্দা মেইনটেইন হই
ক্লিক করে প্রেসক্রিপশনের ছবি আপলোড করুন
JPG, PNG ফরম্যাট - সর্বোচ্চ ৫MB