৪ বছরে ৪০০+ নরমাল ডেলিভারির অভিজ্ঞতা।
বর্তমানে কর্মস্থল
সুলতান জেনারেল হাসপাতাল
সেবার এলাকা
গাজীপুর ও ঢাকা শহর।
যোগাযোগের নাম্বার
বিশেষ নোটিশ: সকল তথ্য কমিউনিটির সদস্যরা দিয়েছেন, অর্ধেকদ্বীন সরাসরি যাচাই করেনি। তাই সেবা নেওয়ার আগে অবশ্যই সকল বিষয় নিশ্চিত হয়ে নিন।
১ মাস আগে
Mashallah khub valo
১ মাস আগে
আপুর জন্য অনেক দোয়া এবং কৃতজ্ঞতা। আমার ওয়াইফ এর নরমাল ডেলিভারি হয়েছে। আপু সাহস দিয়েছে তাই বাসায় ডেলিভারির জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং আল্লাহর রহমতে নরমাল ডেলিভারি হয়েছে।
১ মাস আগে
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ রহমত ও নিয়ামতে আজ আমি একজন পুত্রসন্তানের বাবা হয়েছি। ❤️ এই সুন্দর সময়ে Sadia Afrin Champa আপু যেভাবে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও ভালোবাসার সঙ্গে পাশে ছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনি অনেক সাপোর্টিভ এবং খুবই ভালো একজন মানুষ। নিজের দায়িত্বটা আপনি আন্তরিকতার সঙ্গে পালন করেন—এটাই আপনার সবচেয়ে সুন্দর দিক। আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইল। মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন এবং সবসময় ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। 🤲❤️
১ মাস আগে
আলহামদুলিল্লাহ ডাক্তার সিজার করার জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। ঠিক সেই সময় মিডওয়াইফ নার্স সাদিয়া আফরিন আপু ঝুঁকি নিয়ে নরমাল ডেলিভারির চেষ্টা করার পরামর্শ দেন। মহান আল্লাহর রহমতে তাঁর সেই সাহসী সিদ্ধান্ত ও আন্তরিক প্রচেষ্টায় শেষ পর্যন্ত আমার স্ত্রীর নরমাল ডেলিভারি সম্ভব হয়েছে। আজ মা ও সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ। একজন মায়ের অপ্রয়োজনীয় অপারেশনের কষ্ট ও ঝুঁকি থেকে বেঁচে যাওয়ার পেছনে সাদিয়া আপুর ভূমিকা আমরা কখনো ভুলব না। একজন নারীর পাশে থেকে আরেকজন নারীর জন্য এমন সুন্দর সিদ্ধান্ত নেওয়া সত্যিই প্রশংসনীয়। সাদিয়া আফরিন আপুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। মহান আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দিন, নেক হায়াত দান করুন এবং তাঁর হাত দিয়ে আরও অসংখ্য মায়ের মুখে হাসি ফুটিয়ে দিন। আপনার জন্য আমাদের দোয়া সবসময় থাকবে।
১ মাস আগে
আমার ওয়াইফ এবং আমি শুরু থেকেই নরমাল ডেলিভারি হওয়ার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম ইভেন বেবি নেওয়ার আগে থেকেই আমরা প্লান করছিলাম কিভাবে কি করলে নরমালে পসিবল। বেবি গর্ভে আসার পর থেকে বেবির মা আমাকে বিভিন্ন হাসপাতালের কথা জিজ্ঞাসা করতো যে এখানে নরমাল ডেলিভারির রেটিং কেমন। আল্লাহর অশেষ কৃপায় একদিন অর্ধেক দ্বীন থেকে আপুর খোজ পাই। আপু শুরু থেকেই অনেক আন্তরিক ছিলেন। লাস্ট ১মাস আপুর সাথে নিয়মিত পরামর্শ করতাম। আলহামদুলিল্লাহ অবশেষে গত ৩ সেপ্টেম্বর আমাদের বেবি পৃথিবীতে আসে। আপু অত্যন্ত দক্ষতার সাথে ডেলিভারি করিয়ে থাকেন। রোগিকে সাহস দিয়ে থাকেন। সবচেয়ে বেশি ভালো লাগলো আপু রোগিকে প্রচুর সময় দেন যাতে রোগির ইচ্ছা শক্তি বৃদ্ধি পায়। আল্লাহ আপুর হায়তে বারাকাহ দান করুন। আপুর কাজকে আরও বৃদ্ধি করুন। আল্লাহ আপুর ইচ্ছাগুলো পূরণ করুন
২ মাস আগে
আমার পুরো পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই আপুর কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আপু নিজের কাজকে শুধু দায়িত্বে সীমাবদ্ধ রাখেন না। আন্তরিকতা, সুন্দর ব্যবহার, সাহায্য, কঠিন মুহূর্তে নিজের হাত বাড়িয়ে দেওয়া সহ, ডেলিভারির পরও যেভাবে উনি বাচ্চা ও মায়ের পাশে থাকেন তা ভাষায় বর্ণনা করলে বা কৃতজ্ঞতা প্রকাশ করলেও কম হবে। মায়ের ছটফটানি মুহূর্তে ডাক্তারের হাসি মাখা মুখ, সান্ত্বনা দেওয়া বাক্য, ভরসার কথা মনের মধ্যে শান্তি এনে দেয়। আপুর মধ্যে এগুলো সব আছে বরং এর থেকেও অনেক বেশি আছে। আপুর কাজও অনেক সুন্দর নিখুঁত অভিজ্ঞতার পরিচয় দেয়। নিজের জীবনের থেকে আমাদের মতো মায়েদের জীবনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আল্লাহ আপুকে উত্তম প্রতিদান দিন। আল্লাহুম্মা আমিন।
২ মাস আগে
মাশাআল্লাহ। মেডামের কাজ জাস্ট ম্যাজিকের মতো। ভালো ব্যাবহারই উনার আইডেন্টিটি। পেসেন্টের মনে সাহায্য যোগানো থেকে শুরু করে যত্নের সাথে কাজ সম্পন্ন করা এবং আল্লাহর উপর ভরসা করা সবকিছুতেই মেডাম অতুলনীয়। আমার বাসা টঙ্গী, চেরাগআলী। উনি খুব অল্প সময়ে কাজ সুসম্পন্ন করেছেন। এক ফুটফুটে মেয়ের জন্ম উনার হাতে। ৩১ জুলাই, বাদ জুমআ। মা ও মেয়ে উভয়ই সুস্থ আছে। আল্লাহ তায়ালা উনার হাতের যশ আরো বৃদ্ধি করে দিন। ধন্যবাদ, অর্ধেক দ্বীন ডট কম।
২ মাস আগে
অনেক অভিজ্ঞ একজন মিডওয়াইফ। খুব ভালো ব্যবহার।
২ মাস আগে
চম্পা আপু আপনার উপর আমি ও আমার হাজব্যান্ড সারাজীবন কৃতজ্ঞ থাকবো। অর্ধেক দ্বীনের মাধ্যমে আপনাকে খুজে পেয়েছিলাম, একদম কোন কিছু না ভেবেই আল্লাহর উপর পুর্ন ভরসা রেখে আপুর মাধ্যমে নর্মাল ডেলিভারি করানোর সিদ্ধান্ত নেই। আল্লাহ আমাদের নিরাশ করেননি, আপুর হাতেই আমাদের প্রথম সন্তান গতকাল সকালে দুনিয়ায় এসেছে আলহামদুলিল্লাহ। শুধু ডেলিভারির আগের সাপোর্ট ই না, আপু আজ ও বেশ কয়েকবার আমার ও বাবুর খোজ নিয়েছেন। আপনার জন্য অনেক ভালোবাসা আপু। আমার পরিবারকে আপনার দোয়ায় রাখবেন। আপনার জন্য অনেক দোয়া রইলো।
৩ মাস আগে
আমি আগে কখনো আপুর সাথে পরিচিত ছিলাম না,হঠাৎ একদিন ফেসবুকে অর্ধেক দ্বীন ওয়েবসাইটে উনার পরিচয় জানলাম। আমার ওয়াইফের ডেট তার ২/ ৩ দিন পর ছিলো। খুবই চিন্তিত ছিলাম কারণ এর মধ্যে একবার ক্লিনিকে নিয়ে ঘুরে আসছি। সিজার করার চিন্তা করে ফেলছিলাম। আপু রোগীর কাগজপত্র দেখে বললেন আপনাদের বাচ্চা নরমালেই হবে ইনশাআল্লাহ। উনার দেওয়া সাহসে অপেক্ষা করতে থাকলাম আর আল্লাহর কাছে দুয়া করতে থাকলাম। আলহামদুলিল্লাহ ছেলে সন্তান হয়েছে, নরমালে। আর সবচেয়ে ভালো লাগছে উনার অনুপম ব্যবহারে। আল্লাহ তায়ালা আপুর জীবন টা সুখময় করুন। উভয় জাহানে কামিয়াব করুন।আমীন